এক কথায় প্রকাশ
এক কথায় প্রকাশ অকালে পেকেছে যে- অকালপক্ক্ব অক্ষির সম্মুখে বর্তমান- প্রত্যক্ষ অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ অহংকার নেই যার- নিরহংকার অশ্বের ডাক- হ্রেষা অতি কর্মনিপুণ ব্যক্তি- দক্ষ অনুসন্ধান করবার ইচ্ছা- অনুসন্ধিৎসা অনুসন্ধান করতে ইচ্ছুক যে- অনুসন্ধিৎসু অপকার করবার ইচ্ছা- অপচিকীর্ষা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে- অবিমৃষ্যকারী অতি শীতও নয়, অতি উষ্ণও নয়- নাতিশীতোষ্ণ অবশ্য হবে/ঘটবে যা- অবশ্যম্ভাবী অতি দীর্ঘ নয় যা- নাতিদীর্ঘ অতিক্রম করা যায় না যা- অনতিক্রমনীয়/অনতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না- দুরতিক্রমনীয়/দুরতিক্রম্য অগ্রে জন্মেছে যে- অগ্রজ অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে- অনুজ অরিকে দমন করে যে- অরিন্দম অন্য উপায় নেই যার- অনন্যোপায় অনেকের মাঝে একজন- অন্যতম অন্য গাছের ওপর জন্মে যে গাছ- পরগাছা আচারে নিষ্ঠা আছে যার- আচারনিষ্ঠ আপনাকে কেন্দ্র করে চিন্তা যার- আত্মকেন্দ্রীক আকাশে চরে যে- খেচর আকাশে গমন করে যে- বিহগ, বিহঙ্গ আট প্রহর যা পরা যায়- আটপৌরে আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না- বর্ণচোরা আয় অনুসারে ব্যয় করে যে- মিতব্যয়ী আপনাকে পণ্ডিত মনে করে যে- পণ্ডিতম্মন্য আদি থে...