English to Bengali Translation
1. Religion is a necessity. Man is by nature religious. It is a great necessity for his spiritual existence. Without religion man can be turned into a beast. An irreligious man is not better than a lower animal. বঙ্গানুবাদ : ধর্ম অত্যাবশ্যক। মানুষ স্বভাবগতভাবেই ধার্মিক। আধ্যাত্মিক অস্তিত্বের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। ধর্ম ছাড়া একজন মানুষ পশুতে পরিণত হতে পারে। একজন অধার্মিক মানুষ নিকৃষ্ট পশুর চেয়ে ভালো নয়। 2. Health is wealth. A good health is a guarantee for happiness. A healthy poor man is more happy than a sick moneyed man. A healthy man is an asset his family. A sick man, on the other hand, is a liable to all. বঙ্গানুবাদ : স্বাস্থ্যই সম্পদ। ভালো স্বাস্থ্যই সুখের নিশ্চয়তাস্বরূপ। একজন স্বাস্থ্যবান দরিদ্র মানুষ একজন রুগ্ণ ধনী ব্যক্তি অপেক্ষা অধিক সুখী। স্বাস্থ্যবান মানুষ তার পরিবারের সম্পদ। অন্যদিকে রুগ্ণ ব্যক্তি সবার কাছে বোঝাস্বরূপ। 3. Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke...